| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড চোর সন্দেহে পিটিয়ে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কারখানার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে । নিহত ওই যুবকের নাম হাসমত আলী (৩২)। তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামের ১নং ওয়ার্ডের ইয়াকুব আলী ছেলে।তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি পুল এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার ভেতরে প্রবেশ করে ওই যুবক। এসময় কারখানার লোকজন আটক করে তাকে খুঁটির সাথে বেঁধে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। গ্রেফতারকৃতরা হলেন, ফ্যাক্টরির ম্যানেজার (মানব সম্পদ) মো. মোশাররফ,সহকারি জেনারেল এডমিন হাফেজ মো: মনিরুল ইসলাম ও ডিউটি ইনচার্জ আমির হোসেন। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় নিহত মা মাজমা বেগম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২০/২৫ জনের নামে মামলা দায়ের পর হত্যার মামলা এজাহার ভুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।