| ছবি: সংগ্রহীত
বোয়ালখালীতে কানুনগোপাড়া বাজার এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে মো: ইকবাল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এসময় তিনি বলেন, ব্যক্তি মালিকানাধীন পুকুর আংশিক অবৈধ ভরাট করে দোকান নির্মাণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৬ ঙ ধারায় মো: ইকবাল, পিতা - নূর হোসেন ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে পুকুর পাড় ব্যতীত পুকুরের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ৭ দিনের সময় দেয়া হয়েছে।