| ছবি: সংগ্রহীত
বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা প্রবাসী ওমর ফারুক (২৫) হত্যার দায়ে লিয়াকত আলী (৩৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই)শেখাব উদ্দিন সেলিমও(এসআই)নিংওয়াই মারমার সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত লিয়াকত আলী (৩৫) দক্ষিণ রাঙ্গুনিয়া জঙ্গল সরফভাটার মাতব্বর বাড়ীর শামসুল আলম ছেলে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন,গ্রেফতারকৃত লিয়াকত আলী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য,গত শনিবার (৬ জুন)সকাল ১১টার বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগান থেকে অজ্ঞাতনামা হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে বোয়ারখালী থানা পুলিশ। পরে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ও নিহতের পরিবার।