প্রকাশ :: ... | ... | ...

বোয়ালখালীতে মাদক সেবনের অভিযোগে দুই যুবক কারাদন্ড


সংযুক্ত ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের অপরাধে মো: হেলাল (২১) কে ১৫ দিন ও মো: বাছা (২২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) সকালে সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তায় করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের খ সার্কেলের সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মতে গাঁজা সেবনের অপরাধে মো. হেলালকে (২১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. বাছা ওরফে জুয়েলকে (২২) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।