| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে শাকপুরা এলাকায় তূর্য চৌধুরী(২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার(৮ জুন) রাত ৮ টার দিকে উপজেলার মধ্যম শাকপুরা ৫ নং ওয়ার্ডের গৌরি হরি চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। তূর্য চৌধুরী একই এলাকার মিলন চৌধুরী ও শিপরা চৌধুরীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজর্ষী নাগ পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য অনুপ দাশ বলেন, মোবাইলে চার্জ দেবার জন্য মাল্টিপ্লাগ হাত দিলে অসাবধানবসত হাত লাগলে বিদ্যুস্পৃষ্ট হয়ে পড়ে যায়। ঘরে থাকা তার বাবা ও বড় ভাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি সন্দেহজনক। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।