প্রকাশ :: ... | ... | ...

বোয়ালখালীতে শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি,চোর আটক


সংযুক্ত ছবি

| ছবি: ইয়াসিন চৌধুরী

বোয়ালখালীতে শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মালামাল চুরি করে পালানোর সময় নুরন্নবী আকাশ (২৫) ও মো. ইস্কান্দার (৩২) নামের ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন- নগরীর চান্দগাঁও কালুরঘাট এলাকার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে নুরন্নবী আকাশ (২৫) ও শাকপুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের নুরুল আলমের ছেলে মো. ইস্কান্দার (৩২)। শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রত্যয় বিশ্বাস জানান, ভোরে চোরের দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৪টি থাই গ্লাসের স্টিলের ফ্রেম, ১টি ফ্যান, ৪টি অক্সিজেন মেশিনের মিটার ও অটোপ্লাগ মেশিনের ঢাকনা চুরি করে। এরপর সকালে তারা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চোরাই মালামালসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চোরাই মালমালসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের আগামীকাল আদালতে প্রেরন করা হবে।