প্রকাশ :: ... | ... | ...

বোয়ালখালীতে সিএনজি- টেম্পুর মুখোমুখি সংঘর্ষ আহত ৮


সংযুক্ত ছবি

বোয়ালখালীতে শাকপুরা চৌমুহনী এলাকায় সিএনজি- টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ৫ আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আরাকান সড়কের শাকপুরা চৌমুহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, হোরারবাগ এলাকার বাঁশি মোহন দত্তের ছেলে রাম প্রসাদ দত্ত(৫২), পূর্ব গোমদন্ডী পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার নুরুল ইসলামের ছেলে মোজ্জাম্মেল হক(৩০), পশ্চিম শাকপুরা এলাকার দুলাল চৌধুরীর ছেলে উত্তম চৌধুরী (৫৪), একই এলাকার কার্তিক দাশের স্ত্রী মিতা দাশ (৩৫), ও খিতাপচর এলাকার জাহেদুল হক (২৪),অনিমা মজুমদার(৬০),অরুন বড়ুয়া(৫০),চন্দ্রনা বড়ুয়া(৪৫) স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কালুরঘাট মুখি টেম্পুর সঙ্গে বিপরীতমুখী থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অন্তত ১০জন আহত হয় পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. মাহমুদ হাসান জানান, রাম প্রসাদ ও মিতা দাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।