প্রকাশ :: ... | ... | ...

মাছ ধরতে গিয়ে খালে নিখোঁজ যুবক


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম (৩২) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল নিখোঁজ যুবকের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা করছে ফায়ার সার্ভিস। আবুল কালাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আবুল কালামের ভাই জিসান জানান, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ঘর থেকে বের হন আবুল কালাম। আজ বৃহস্পতিবার সকালেও ঘরে না ফেরায় তার খোঁজে খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করছেন।