| ছবি: সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আহলা দরবার শরীফের সংগঠন তরিকতে মাওলা গ্রুপের উদ্যোগে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ আগষ্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আহলা দরবার শরীফে সাজ্জাদানশীল পীরে কামেল হযরত শাহ সূফি মোহাম্মদ ইমদাদুল ইসলাম (ম:জি: আ:) এর নেতৃত্বে এই জশনে জুলুস অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন, শাহাজাদা হযরত মুফতি সৈয়দ মুহাম্মদ মাইনুল ইসলাম জুনাইদ, বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, হাজি শহিদুল ইসলাম বাবুল, হাজি সেলিম আহমেদ সালেম, তাজুল ইসলাম বেপারি,হাজি মো: জুবায়ের আলী, এডভোকেট লাবিব আহাম্মদ সরকার,মো: মাসুদ রানা প্রমূখ। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।