প্রকাশ :: ... | ... | ...

বোয়ালখালীতে কনফিডেন্সে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় হঠাৎ আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার পৌরসভা পশ্চিম গোমদন্ডী বানু মেম্বার টেক এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী থানার রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়া থানার বিরাজ মোহন দাশের ছেলে উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাট থানার আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটন (২৮), লোহাগড়া থানার ছালে আহমদের ছেলে সিরাজুল ইসলাম (৩৪), রাউজান থানার মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলম (৪২), বোয়ালখালী থানার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালী থানার নূর চ্চাপার ছেলে নূর নবী (২৫), পটিয়া থানার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলম (৪৫), পটিয়া থানার খায়ের আহমদের ছেলে মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশ থানার আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিন (৩০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কনফিডেন্স লবণ কারখানায় অ/গ্নি/কা/ণ্ডে দ/গ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় অবস্থা আ/শ/ঙ্কা/জনক। বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়। আগুন দ্রুত পাশের কাগজের স্তূপে ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।