| ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকালে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নুরী আকতার। গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার চরখিজিরপুর এলাকায় সিপাহী ঘোনায় নুরী আকতারের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। এই চোরের দল নগদ ৭৭ হাজার টাকা ও ২ আনা ওজনের ২ টি আংটি নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীর। অভিযোগে উল্লেখ্য করেন,গতকাল দুপুরে ঘরে থাকায় চুরের দল ঘরের ভেন্ডিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ৭৭ হাজার ১শত টাকা ও ২ আনা ওজনের ২ টি আংটি যাহার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার নিয়ে যায় এবং ঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল ভাংচুর করে চলে যায়। পরবর্তীতে ঘরে এসে দেখতে পাই। এবিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।