| ছবি: দৈনিক দেশের কথা
বোয়ালখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মুস্তফা কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ আগষ্ট) উপজেলার কধুরখীল তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মুস্তফা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শফিক এর পৃষ্ঠপোষকতায় সকাল ৯টায় এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পবিত্র জশনে জুলুস অনুষ্ঠিত হয়। কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি বের হয়ে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ সাইমুম ইসলাম-এর নেতৃত্বে কধুরখীলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্স প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এ সময় দরুদ-সালাম, নাতে রাসূল ﷺ, তাকবীর ও বিভিন্ন ইসলামী স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জশনে জুলুসে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক আশেকে রাসূল ﷺ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জশনে জুলুস শেষে কমপ্লেক্স জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি ও জুলুস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ শওকত ওসমান। আলোচনায় অংশগ্রহণ করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বদিউল আলম চৌধুরী, সদস্য আলহাজ্ব ইস্কান্দর আলম দিদার, মাদ্রাসার সুপার মাওলানা রোরহান উদ্দীন এবং সহ-সুপার মাওলানা জি. এম. আহাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিউল আজম, মাওলানা মুহাম্মদ মহসিন, হিফয বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন, হাফেজ মোহাম্মদ কফিল উদ্দিন, গাউছিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা ওবায়দুল হক হক্কানি গাউসিয়া কমিটি বোয়ালখালীর সহ সাধারণ সম্পাদক কাজ্বী আবদুল জলিল মাদ্রাসা ও হিফয বিভাগের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, ও শিক্ষার্থীগণ এবং অসংখ্য আশেকে রাসূল। মাদ্রাসার হিফয বিভাগের প্রধান হাফেজ মোহাম্মদ রমিজ উদ্দিন এবং অত্র কমপ্লেক্সের শিক্ষক মাওলানা তসলিম উদ্দীন-এর যৌথ সঞ্চালনায় মাহফিলটি অনুষ্ঠিত হয়। মাহফিলে পবিত্র মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরিশেষে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ঈমান-আমল ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী। সবশেষে জশনে জুলুস ও মাহফিলে অংশগ্রহণকারী সম্মানিত মেহমান, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং অসংখ্য আশেকে রাসূল ﷺ-দের মাঝে তাবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।