প্রকাশ :: ... | ... | ...

বোয়ালখালীতে মুফতিপাড়া এলাকাবাসীর উদ্যোগে ৩শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন 


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে পূর্ব গোমদন্ডী মুফতিপাড়া এলাকাবাসীর উদ্যোগে ৩শত পরিবারের মাঝে শুকনো ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার আহমদিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। পৌরসভা বিএনপিনেতা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক আহবায়ক হাজি ইসহাক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, প্রবাসী সিআইপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম দক্ষিণ জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আবছার আশিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, হাজি মাহবুবুল আলম, সিরাজুল ইসলাম চৌধুরী, প্রবাসী নুর মোহাম্মদ,মো: সেলিম, জাফর আহমদ সও,খালেদ সও:, নজরুল ইসলাম মাস্টার, শাহাদাত হোসেন জিকু,মো: শওকত, নাজিম উদ্দীন,জাহেদুলইসলাম,কামরুল হাসান অভি,মোশরফুল হক,সাজ্জাদ হোসেন, ইদ্রিছ ভট্টো,বেলাল পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহমান কাদেরী।