প্রকাশ :: ... | ... | ...

বোয়ালখালীতে লবণ কারখানার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ আরও ১জন শ্রমিকের মৃত্যু


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নুর নবী হৃদয় (২৫) নামের আরও শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িঁয়ে ৪ জন। রবিবার (১৯ জুলাই) রাতে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন এন্ড প্ল্যাষ্টিক সার্জারী ইউনিটে তার মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা আহমদ ছফা। নিহত নুর নবী হৃদয় বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকার সাতগড়িয়া পাড়ার আহমদ ছফার ছেলে।তার সংসার জীবনে ১ বছর ৪মাসের এক ছেলে সন্তান রয়েছে। এর আগে বিকাল ৩টায় রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তির হাট মধুরাম পাড়ার বাসিন্দা উজ্জল দাশ(৫৩) মারা যান। প্রসঙ্গত,গত ১৬ জুলাই, সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কোম্পানির কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বোয়ালখালী উপজেলা পশ্চিম গোমদন্ডী এলাকার মো: দিদার ও পটিয়া উপজেলা হুলাইন এলাকার নুরুল আলমের মৃত্যু হয়।