| ছবি: দৈনিক দেশের কথা
বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,নিহত দিদার বোয়ালখালী উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বদন আলী তালুকদার বাড়ির রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২), অন্যজন পটিয়া উপজেলা হুলাইন এলাকার ইয়াছিন আউলিয়া মাজার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল আলম (৩৫)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন এন্ড প্ল্যাষ্টিক সার্জারী ইউনিটে তাদের মৃত্যু হয়। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন বলেন, কারখানার জেনারেটর মেরামতের সময় ওয়েল্ডিংয়ের আগুন সূত্রে দুইটি এসি বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত,গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কোম্পানির কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিদের মধ্যে এখনো তিনজনের অবস্থা আশঙ্কাজনক।