| ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মো: সেলিম সিকদার। সংবাদ সম্মেলনে সারোয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো: সেলিম সিকদার বলেন,গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আমার ছেলে মোবারক হোসেন মুন্না (২২) কে বড় দোকানের সামনে থেকে অতর্কীত আক্রমণ করে এলোপাথাড়ী মারধর করে এবং আমার ছেলেকে পল্লি বিদ্যুতের খাম্বার সাথে বাঁধে লাথি-উষ্টা, কিল-ঘুষি সহ লাঠিসোটা দিয়ে মারধর করে। তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলেকে বৈদ্যুতিক খাম্বার সাথে গলায় শক্ত দঁড়ি পেঁচিয়ে প্রাণে হত্যা সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে চুরির মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা ও বানোয়াট জবান বন্ধির ভিডিও নেয়। সংবাদ সম্মেলনে জেসমিন আকতার বলেন, আমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমি ও আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে গায়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। তিনি আরো অভিযোগ করে বলেন, আমার ছেলেকে আটকে রেখে আমাদের কাছ থেকে সাদা কার্টিস পেপারে স্বাক্ষর নেয় এবং আমার ছেলের থেকে মিথ্যা ও বানোয়াট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মানহানী করবে,মারবে ও প্রাণে হত্যার ভয় -ভীতি দেখাচ্ছে। সংবাদ সম্মেলনে মোবারক হোসেন মুন্না অভিযোগ করে বলেন,সাদেকুল ইসলাম বাবর,ইশতিয়াক উদ্দিন মাসুদ, সাদমান সিকদার ও মো: হেলাল এর নেতৃত্বে আমাকে চুরির অপবাদ দিয়ে অর্তকিত হামলা করে আমি এর সুষ্ঠ বিচার চাই।