প্রকাশ :: ... | ... | ...

টিসিবি পণ্য বিতরণে অনিয়ম; ঝুঁকিতে সেবাপ্রাপর্থীরা


সংযুক্ত ছবি

| ছবি: এমকে হামিদ

‎দুস্থ্য, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য দেশব্যাপী সরকার গেল রমজান থেকে ভর্তুকি দিয়ে টিসিবি (TCB) পণ্য বিতরণ করে আসছেন। তবে মহেশখালীতে ওই সব পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে; এতে সেবাপ্রার্থীরা নানা হয়রানীর পাশাপাশি দূর্ঘটনা ঝুঁকিতে ভোগছেন। ক্ষোব্ধ স্থানীয় সুশীল সমাজ। ‎অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণের দায়িত্বরত শাহনেওয়াজ নামক ডিলার এর বিরুদ্ধে মালামাল বিতরণে বিভিন্ন অনিয়ম অভিযোগ তোলেন স্থানীয় ও সেবাপ্রার্থীরা। টিসিবি পণ্যগুলি সরকার ভর্তুকি মূল্যে সারাদেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এবং ভ্রাম্যমাণ ট্রাক করে ডিলার কর্তৃক চিনি-১কেজি, ডাল-২কেজি, তেল-২কেজি, ও চাউল-৫কেজি মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রি স্বচ্ছতার সাথে দুস্থ্য, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের নিকট ৫৪০ টাকার বিনিময় পণ্যগুলি সেবাপ্রার্থীদের হাতে পৌঁছে দেয়। তবে হোয়ানকের প্রায় ১ হাজার ২০০ সেবাগ্রহীতাদের ইউনিয়নের ৮নং ওযার্ডের কালালিয়া কাটা বাজারের উত্তরপার্শ্বে মহেশখালীর প্রধান সড়কস্থ একটি ছোট্ট দোকানঘরে মালামাল বিতরণ কাল বিশেষ করে ওজনে চাউল কম দেওয়াসহ নানা হয়রানী ও সড়ক দূর্ঘটনার শঙ্কায় ভোগছেন স্থানীয়রা। ভোক্তভোগীদের অভিযোগ পুরো হোয়ানক ইউনিয়নের টিসিবি পণ্য প্রাপ্তীরা দূর থেকে সেবা নিতে এসে হিমশিমে পড়ছেন। অন্যদিকে সড়কস্থ দোকানে মালামাল বিতরণে সৃষ্ট যানজটে যেকোন মুহুর্তে সড়ক দূর্ঘটনা কবলে পড়ার শঙ্কিত মনে অপেক্ষামান সেবাগ্রহীতারা। আবার অনেকের কাছ থেকে কার্ড গ্রহণ করে মাল না দেওয়ারও অভিযোগ রয়েছে। তাদের হোয়ানক ইউনিয়নে তিনভাগে বিভক্ত করে যথা সাবেক বৃহত্তর ১, ২ এবং ৩ ওয়ার্ডে পণ্য বিতরণ করা দাবী জানান উপজেলা প্রশাসনের নিকট। ‎ ‎সড়কে যানজটে গাড়ী চলাচলে বিঘ্ন ও অনিয়মের বিষয়টি শোনে হোয়ানক ইউপি চেয়ারম্যান মীর কাসিম চৌধুরী ও প্যানেল চেয়ারম্যান সেলিম উল্লাহ পণ্য বিতরণের স্থান পরিদর্শন করেন। এদিকে সেবাপ্রার্থীদের সুবিধার্থে সংশ্লিষ্ট ডিলারের নিয়োজিত বিতরণকারীদের কঠোরভাবে অনুরোধ জানান আগামীতে যেন বিভক্ত করে পণ্য বিতরণ করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম জানান, বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। ‎