প্রকাশ :: ... | ... | ...

মহেশখালীতে দিনদুপুরে আগুণে পুড়ল বসতঘর,ক্ষয়ক্ষতি ৫লাখ


সংযুক্ত ছবি

মহেশখালীতে দিনদুপুরে রান্নাঘরের আগুণে পুড়ল বসতঘর; ক্ষয়ক্ষতির পরিমাণ ৫লাখ টাকা। সবকিছু হারিয়ে নিঃস্ব ইসহাকের পরিবার। ‎ ‎মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল আড়াই টার সময় কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ফকিরা ঘোনার কবির আহমদের পুত্র মোহাম্মদ ইছহাকের বসতঘরটি দিনদুপুরে রান্নাঘরের চুলার আগুণে পুড়ে ছাঁই হল। ভয় এগিয়ে আসেনি কেউ। নিমিষে পুড়ে ছাঁই হলো প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে। সবাই হা করে লোছনে দেখল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫লাখ টাকা। সারাজীবনের অর্জিত সহায় সম্বল এভাবে শেষ হবে তা কল্পনিক মনে করেন ক্ষতিগ্রস্ত অসহায় ইছহাকের পরিবার। তবে আগুণে পোড়া ধ্বংসস্তূপ দেখতে ভীড় জমান স্থানীয়রা। স্থানীয়দের জানান দিনদুপুরে চোখের পলকে এভাবে তার বসতবাড়ী পোড়া দেখে মনকে বোঝাতে পারছিনা।ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতির বাড়াতে আমরা মহেশখালী উপজেলা প্রশাসনের সুনজর কামনা করছি। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু আহমেদ ক্ষতিগ্রস্ত পরিবারের সহমর্মিতা প্রকাশ এবং উপজেলা প্রশাসনকে ক্ষয়ক্ষতির বিষয়টি অবগত করেন। তিনি এহেন দূর্ঘটনা রোধ করতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান অসহায় পরিবারটিকে সহযোগীতা করা হবে। ‎