ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদ অধিবেশন শেষে জুলাই আন্দোলনে চট্টগ্রামে শহীদ ছাত্রনেতা মহেশখালীর তানভীরের এলাকায় ছুঁটে আসলেন এমপি আলমগীর ফরিদ। খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী প্রথম জাতীয় সংসদ অধিবেশন ১২মার্চ থেকে ১১এপ্রিল ১৩ কার্যদিবস সমাপ্ত হয়। কিন্তু ওইদিনেই দ্বীপবাসীর কথা চিন্তা করে নিজ আসন কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) থেকে এবারসহ টানা তিনবারের সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এমপি নিজ বাসস্থানে বিশ্রাম তোয়াক্কা করে দ্বীপ মহেশখালীর প্রত্যন্ত এলাকা ঘুরার জন্য বের হয়ে দ্বীপে মধ্যবর্তী ও প্রাণকেন্দ্র তথা ছাত্রজনতার গণঅভ্যুত্থান ও ১৮ জুলাই আন্দোলনে চট্টগ্রামে শহীদ ত্যাগী ছাত্রনেতা মহেশখালীর ঐতিহ্যবাহি পরিবার মোহাম্মদ তানভীর ছিদ্দিকীর এলাকায় ছুঁটে আসলেন এমপি আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তাঁহার আগমনে এলাকাবাসী খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। ওইসময় কালারমারছড়া বাজারস্থ শহীদ তানভীর চত্বর এর জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের নিয়ে শুভেচ্ছা বিনিময়সহ চা-চক্রের মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় মহেশখালী উপজেলার বিএনপি'র আহ্বায়ক ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল কাদের বাবুল, কালারমারছড়া বিএনপি নেতা ও সাবেক এমইউপি শামশুল আলম, কারানির্যাতিত, ত্যাগী, যুবনেতা ও কালারমারছড়া বাজার বণিক সমিতি সভাপতি জিয়াউর রহমান জিয়া মাতাব্বরসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ শেষ বয়সে কঠোর পরিশ্রম উপেক্ষা করে সংসদ অধিবেশন শেষে জনসাধারণের খোঁজখবর নিতে ১৮কিলোমিটার দুরে কালারমারছড়াস্থ শহীদ তানভীর ছিদ্দিকী'র পরিবার ও নেতাকর্মীদের মাঝে ছুঁটে আসায়। তাদের মধ্যে প্রচুর উৎসাহ ও যেন ঈদের আমেজ দেখা মিলে। এমনটি মন্তব্য করে আব্দুস ছালাম কাকলী, মিজানুর রহমান মাতাব্বরসহ অনেকেই নেটদুনিয়ায় এফবিতে প্রকাশ করেন। শহীদ তানভীর ছিদ্দিকী স্মৃতি সংসদের উপদেষ্টা ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মাতাব্বর জানান- এমন সময়ে এমপি মহোদয়ের আগমণ আমরা গর্বিত, খুবই আনন্দিত। যা কল্পনার বাইরে। তিনি আরো জানান এমন নেতা আমরা পেয়েছি। যিনি সাধারণ মানুষের সাথে বসে চা আড্ডা স্বপ্ন নয়। বরঞ্চ বাস্তবতা। মহেশখালী-কুতুবদিয়ার ভাগ্য উন্নয়ন এবার পরিবেশ বান্ধাব সত্যিই রুপান্তর হবে। ক্ষুদ্র কর্মী হিসেবে মাননীয় সরকার প্রধান ও এমপির প্রতি অজস্র শ্রদ্ধা ও দোয়া রইল।