| ছবি: এমকে হামিদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মহেশখালীর এলজিইডির নির্মাণাধীন ল্যান্ডিং স্টেশনসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। শুক্রবার (০৫ জুন) কক্সবাজারের মহেশখালী উপজেলার এলজিইডির অর্থায়নে নৌপথের ল্যান্ডিং স্টেশন স্থাপনের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মহেশখালী জেটিতে তাঁকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু জাফর মজুমদার। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রবেষ্টিত পরিবেশ, পাহাড় ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের কারণে মহেশখালী দেশের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে এ উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগ ও সেবার মান উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি পাবে। এ সময় কক্সবাজার জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী। উপস্থিত ছিলেন ছিলেন মহেশখালী উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি। এছাড়াও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ও দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।