অনলাইন জুয়ায় কিশোর থেকে শুরু করে যুব সমাজ ধ্বংস করার পাশাপাশি দেশীয় অর্থ পাচার হচ্ছে বিদেশে। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে অনেকেই ব্যবসা বাণিজ্য ও ঘরবাড়ীসহ সহায়সম্বল হারিয়ে নিঃশ্ব হয়ে ভবঘুরে। কিন্তু ওইসব অবৈধ কর্মকান্ডে জড়িতদের পুলিশ খোঁজছিল হর্ণ হয়ে। অবশেষে সোমবার (২৭ জুলাই) কক্সবাজার মহেশখালী উপজেলার মাতারবাড়ি নতুন বাজার আড্ডা বাড়ী থেকে দু'এজেন্টকে আটক করেন মাতারবাড়ী পুলিশ ফাঁড়ি। আটককৃতরা হলেন মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইলের আমির আলীর পুত্র মোঃ শাহেদ (২১) এবং একই এলাকার নাছির উদ্দিনের পুত্র আলফাজ (২৬)। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোজাহেরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দেশ এবং দশের শত্রু সমাজ ধর্বংসকারী দুই অনলাইন জুয়ার সক্রীয় এজেন্টকে আটক করতে সক্ষম হয়। ওই সময় আটকের খবরটি জানাজানি হলে সচেতন মহলের মাঝে খুশির আমেজ দেখা মিলে। এতে খুবই প্রশংসিত হয় পুলিশ। স্থানীয়দের দাবী এঅভিযান অব্যাহত রেখে এদের চেয়ে আরো বড় বিনিয়োগকারী এজেন্ট চিহ্নিত করে গ্রেফতার করা হউক। যারা অনলাইন জুয়ায় আসক্ত তারা মরণব্যধি মাদকের সাথেও জড়িত থাকবে বলে মন্তব্য করেন স্থানীয়রা। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সুলতান জানান, পুলিশের বিশেষ অভিযানে দু'জন অনলাইন জুয়ার এজেন্টকে আটক করা হয়। এসময় তাদের নিকট হতে ডিভাইস উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়ায় তাদের হাজতে প্রেরণ করা হয়। তিনি আরো জানান- এসব অবৈধ কর্মে জড়িতদের একবিন্দৃও ছাড় দেওয়া হবেনা। অভিযান অব্যাহত থাকবে।