| ছবি: দৈনিক দেশের কথা
মহেশখালীর শীর্ষ মানব পাচারকারী পলাতক মঞ্জুর পুলিশের কব্জায়। ১৪ জুলাই (মঙ্গলবার) রাত ৯টার দিকে কক্সবাজারের মহেশখালীর শীর্ষ মানব পাচারকারী পলাতক মঞ্জুর পুলিশের কব্জায়। তার গ্রেফতারের খবরে এলাকার সাধারণ মানুষের মাঝে চলছে আনন্দের উৎসব। প্রত্যেক্ষদর্শীর সূত্রে জানাগেছে, চকরিয়া ট্রাভেল এজেন্সির মালিক মঞ্জুর আলম দীর্ঘদিন পলাতক থাকার পর মহেশখালী থানার এএস আই হারুনের নেতৃত্বে সঙ্গী পুলিশ সদস্যরা ধৃত করে স্থানীয় ভোক্তভোগীদের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মঞ্জুর উপজেলার কুতুবজোম মেহেরিয়া পাড়ার বাসিন্দা কামাল পাশার পুত্র। স্থানীয়দের ভাষ্য তার মতো শীর্ষ মানব পাচারকারীদের জন্য আজ অনেক পরিবার সবকিছু হারিয়ে নিঃশ্ব। এতে ঘরবাড়ী ছেড়ে খেয়ে না খেয়ে মানবেতর দিনাতিপাত করছে। অপরদিকে তারা অট্টালিকায় রাজারহালে জীবন যাপন করছে। তাই মঞ্জুরের মতো মানব পাচারকারীদের চিহ্নিত করে দ্রুত আইনে আওতায় আনা হউক। এমন দাবী সচেতনমহল। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সুলতান জানান- অপরাধী যে হউক না কেন, একবিন্দুও ছাড় দেওয়া হবেনা। তাদের আটক করতে থানা পুলিশ তৎপর রয়েছে।