| ছবি: এমকে হামিদ
কক্সবাজারের মহেশখালী মাতারবড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে যুবকের লাশ উদ্ধার! স্থানীয় ও পরিবারের দাবী খুন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সরকারের মেগা প্রকল্প মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে টাউনশিপ এলাকাস্থ নির্মাণাধী ভবন থেকে মনির নামক স্থানীয় এক যুবকের লাশের সন্ধান মিলেছে। নিহত যুবক উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ রাজঘাটের মৃত আলী আজগরের পুত্র। জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের লাগোয়া দক্ষিণ রাজঘাটের বাসিন্দা আলী আজগর তার অবুঝ ছোট ছোট ছেলে-মেয়েদের রেখে কয়েক বছর আগে মারা যান। এর পরবর্তীতে ছোট হলেও পরিবারের হাল ধরেন মনির নামের এই ছেলেটি। তাদের বংশের পেশা হচ্ছে সাগর ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা। এ অবস্থায় মনিরসহ কয়েক জন মিলে ৫ সেপ্টেন্বর সন্ধায় কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় ঘুরাঘুরি করতে দেখেছে স্থানীয়রা। পরদিন সকালে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মরিরকে খোঁজ করে না পেয়ে বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। স্থানীয় লোকজনের সন্দেহ হলে প্রকল্প কাজে জড়িত সংশ্লিষ্ট অফিসারদের সম্পূর্ণ বিষয়টি অবগত করেন। এতে পুরো প্রকল্প এলাকায় তল্লাশি শুরু করে। একপর্যায়ে নিখোঁজের ২ দিন পর দুপুরে টাউনশিপ এলাকাস্থ নির্মাণাধীন একটি ভবনের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করতে সক্ষম হন। এনিয়ে এলাকায় চলছে চরম ক্ষোভ আর হতাশা। তার লাশের খবর শোনে প্রকল্প এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হয়। স্থানীয়দের দাবী পূর্বশত্রুতার জেরে বাহির থেকে ধরে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। না হয় মানুষ নির্মমভাবে খুন করতে পারেনা। তারা সঠিক তদন্তসহকারে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান আবু হায়দার। তবে মৃত্যু কারণ জানান না। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম জানান- কয়লাবিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণে লাশের খবর শোনে বিক্ষুব্ধ জনতা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। উপজেলা প্রশাসন বিষয়টি সঠিক তদন্ত করে রহস্য উৎঘাটন করার আশ্বাস এবং তাদের সান্ত্বনা দেন।