প্রকাশ :: ... | ... | ...

মাদক র‍্যালীর পূর্বে পুলিশের অভিযান; বোতলবর্তী দেশীয় মদসহ আটক এক


সংযুক্ত ছবি

| ছবি: এমকে হামিদ

মহেশখালী থানা পুলিশের মাদক বিরোধি র‍্যালী ও সমাবেশের পূর্বে অভিযান; অতঃপর বোতলবর্তী দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। ‎ ‎শরিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজারের মহেশখালী থানার উদ্যোগে কালারমারছড়া বাজারে মাদক বিরোধি র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালী ও সমাবেশের পূর্বে মহেশখালী থানার অফিসার ইনচার্জের বিচক্ষণতায় কালারমারছড়া পুলিশ ক্যাম্পের এসআই রাজু আহমদ গাজীর নেতৃত্বে একটি দোকানে সন্দেহজনক তল্লাশি করে প্রায় চল্লিশটি বোতলবর্তী দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করতে সক্ষম হয়। ওইসময় মাদক বিক্রয়ের অপরাধে বাদশা নামক দোকানদারকে আটক করেন পুলিশ। আটককৃত বাদশা মিয়া(৪০) ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অফিসপাড়া গ্রামের কালা মিয়া ও মাহমুদা বেগম পুত্র। অভিযানকালে কালারমারছড়া ইউপি চেয়ারম্যান আবু আহমেদ ও বাজার কমিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া মাতাব্বরসহ এলাকা গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ‎ ‎সূত্র জানান আটকৃত ব্যক্তিকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে ২৩ আগস্ট (রবিবার) জেল হাজতে প্রেরণ করা হয়। ‎ ‎স্থানীয় প্রত্যেক্ষদর্শীদের ভাষ্য- দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি এবং মাদকের সাথে সংপৃক্ত থাকার খবরে আমরা লজ্জিত। তার মতো ব্যক্তিই সমাজ ও দেশ ধ্বংসকারী। ওইসব মাদক কারবারী দেশ এবং দশের শত্রু। এসব অবৈধ কর্মে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সময়ের দাবী। ‎ ‎মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সুলতান জানান- মাদক এবং অপরাধীদের ধরতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। তবে এলাকাবাসী একটু সজাগ হলে তা চিরতলে নির্মূল করা সম্ভব।