প্রকাশ :: ... | ... | ...

মাদক সেবনকারীকে জেলে দিল ম্যাজিস্ট্রেট


সংযুক্ত ছবি

| ছবি: এমকে হামিদ

বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে, মদ গাঁজা খায়। স্বীকারোক্তিতে অভিযুক্ত। মাদক সেবন এবং বহনের দায়ে কালারমারছড়ার সাইফুল নামক যুবককে ভ্রাম্যমাণ আদালত জরিমাণা আদায়সহ ৩মাসের জেল প্রদান করেন মহেশখালীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ‎মঙ্গলবার (২৩ জুন) দুপুর দেড়টার সময় উপজেলার কালারমারছড়ায় মাদক সেবন এবং বহনকারী সাইফুল করিম নামক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১হাজার টাকা জরিমানা আদায় ও তিন মাসের জেল প্রদান করেন মহেশখালী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মাদক আসক্ত যুবক স্থানীয় আঁধার ঘোনার মোহাম্মদ আলী এবং রাজিয়া খাতুনের পুত্র। উল্লেখ্য গতস্থরাত দেড়টার সময় মহেশখালী ক্রাইমজোন কালারমারছড়ায় সাইফুল করিম নামক যুবককে মাতাল অবস্থায় ১বোতল দেশীয় তৈরি মদ এবং ১ পুরিয়া গাঁজা জব্দসহ আটক করতে সক্ষম হন কালারমারছড়ার পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাজু আহমদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ। জব্দকৃত চোলাইমদ ও গাঁজা ম্যাজিস্ট্রেট এর সম্মূখে নষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালারমারছড়া পুলিশ ক্যাম্পের আইসি, কালারমারছড়া ইউনিয়ন (ভূমি)র তহশীল মিজবাহ উদ্দীনসহ পুলিশ সদস্য ও উপস্থিত প্রত্যেক্ষদর্শীরা। ‎ ‎সচেতনমহল মাদক নির্মূল করে যুবসমাজকে ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানান। এদিকে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সোলতান জানান, পুলিশ অপরাধ নির্মূল, সন্ত্রাসী কার্যকলাপ রোধ এবং মাদক বিরোধি অভিযান অব্যাহত থাকবে। ‎