প্রকাশ :: ... | ... | ...

সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করলো কর্মকর্তা


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনিয়মের অভিযোগে “নির্ঝর” নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণাধীন সড়‌কের এইচ‌বি‌বি করণ কাজ বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে উপজলা প্রশাসন। মা‌টিরাঙ্গা উপ‌জেলা প্রশাসন জানায়, ত্রাণ ও দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের অর্থায়‌নে ২০২৫-২৬ অর্থ বছ‌রে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে “গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড এইচবিবি করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত)” প্রকল্পের আওতায় উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হামিদ আলীপাড়ায় ১হাজার মিটার রাস্তা নির্মাণের কাজ নির্ঝর এন্টারপ্রাইজ‌কে বরাদ্ধ দেয়া হয়। যার ব‌্যায় ধরা হয় ৮৭ লাখ টাকা। নিয়মানুযায়ী সড়‌কে বালুর প‌রিব‌র্তে পাহা‌ড়ের লাল মা‌টি দি‌য়ে সড়ক নির্মাণের কাজ করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগের প্রেক্ষিতে সরেজমি‌নে পরিদর্শন করেন মা‌টিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এতে অ‌ভি‌যো‌গের সত্যতা পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং তাৎক্ষণিক ‌নির্মানা‌ধীন সড়‌কে ব্যবহৃত সকল ইট অপসারণের‌ নি‌র্দেশ দেন। একই দি‌নে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কর্মকাণ্ডের জন্য ৩‌ কার্য দিব‌সের ম‌ধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বুধবার (১৭ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ঘটনাস্থল পুনঃপরিদর্শন করে ‌নির্মাণাধীন সড়‌কে ব্যবহৃত সকল ইট অপসারণ বিষয় নি‌শ্চিত হ‌য়ে নির্মাণের নিমানুযায়ী নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে সড়ক পুনরায় নির্মা‌ণের নি‌র্দেশ দেন। নির্ঝর এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মতিউর রহমান জানান, নিয়মানুযায়ী কাজ চলছিল, কিন্তু ভাড়ী বৃষ্টি হওয়ায় পাহাড়ের মাটি রাস্তায় নেমে কাঁদা হয়ে যায়। তাই সং‌শ্লিষ্ট‌ দপ্তর কাজ বন্ধ করে এবং সড়‌কে ব‌্যবহৃত ইট অপসারণ সা‌পে‌ক্ষে পুনরায় কাজ করতে নির্দেশ দেয়। নির্দেশ মোতা‌বেক যথা সম‌য়ে সড়ক নির্মা‌নের কাজ শেষ ক‌রে নিয়মানুযায়ী হস্তাস্তর করা হ‌বে জানান তি‌নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ক‌রে সত‌্যতা পাওয়ায় কাজ বন্ধ ও ইট অপসারণ করা হ‌য়ে‌ছে। একই পুনরায় প্রাক্কলন অনুযায়ী করার জন্য দি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে। ভবিষ্যতে এহেন কাজ পুনরাবৃত্তির হলে ঠিকাদারি লাইসেন্স বাতিল সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ক‌লে জানান তিনি।