প্রকাশ :: ... | ... | ...

জুলাইয়ের বীরদের স্মরণ করল মানিকছড়ি জামায়াত


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

জুলাই ২৪ গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১আগস্ট শনিবার বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মো. ইসমাঈল হোসেন পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী মাওলানা আমান উল্লাহ আমান, অর্থসম্পাদক মো. নূর হোসেন, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মো. নাছির উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. নাহিদুল ইসলাম প্রমূখ। সভায় বক্তরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের দীর্ঘ দুঃশাসন, বিরোধী দলের ওপর নির্মম নির্যাতন, নিপীড়ন ও জুলুমের ফল জুলাই ২৪ গণঅভ্যুত্থানের সফলতা। আওয়ামী দুঃশাসনের ফলে জুলাই গণঅভ্যুত্থানে মুক্তি পেয়ে আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ তৎকালীন বিরোধী দল বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দলের নেতাকর্মীরা আজ স্বস্তিতে। কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের সরকারের অনেকে আজ জুলাই গণঅভ্যুত্থানের অবদান ভূলে গেছেন। জুলাই গণঅভ্যুত্থান কোন দলের একক নেতৃত্বে হয়নি। সকল নিপীড়িত রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, শিক্ষক,ছাত্র সমাজ, শ্রমিক, ব্যবসায়ী, চাকুরীজীবিরা নানা কৌশলে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন। কাউকে দূর্বল ভেবে অবমূল্যায়ন, অবজ্ঞা, জুলুম, নিপীড়নের ফল ফ্যাডিস্টরা পেয়েছে। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নে বিন্দু পরিমাণ গড়িমসি, হেরফের এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যুদ্ধাদের রক্তের ওপর বেইমানি, অপমান, অপদস্ত জামায়াতে ইসলামী কখনও মেনে নেবে না।