প্রকাশ :: ... | ... | ...

মানিকছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩


সংযুক্ত ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে পুলিশের অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মানিকছড়ি উপজেলার রহমান নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মাটিরাঙ্গা উপজেলার গোমতি এলাকার মো. শহীদুল ইসলামের ছেলে মো. আল আমিন (২৮), মানিকছড়ির রহমান নগর এলাকার মিলন কান্তি নাথের ছেলে জুয়েল কান্তি নাথ (২৭) এবং রহমান নগর এলাকার মৃত জামাল হোসেনের মেয়ে রিনা আক্তার (৩৫)। পুলিশ জানায়, মানিকছড়ি থানার এসআই (নিঃ) মামুন মল্লিক সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-০৭ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে রহমান নগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রিনা আক্তারের পিতা মৃত জামাল হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।