প্রকাশ :: ... | ... | ...

মানিকছড়িতে বাস-কাভার্ড মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুত্ব আহত


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে শান্তি পরিবহন ও প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সানাউল্লাহ (৩২) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী বাজার মোড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোড় ঘোরার সময় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাস ও বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক সানাউল্লাহর পা গাড়ির ভেতরে চাপা পড়ে গুরুতর আহত হন। কয়েকজন বাসযাত্রীও সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা গাড়ি কেটে চালককে উদ্ধার করেন। পরে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।