প্রকাশ :: ... | ... | ...

আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন


সংযুক্ত ছবি

চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) মীরসরাই উপজেলা কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন হয়। কদম গাছ রোপণ এর মধ্যে দিয়ে বৃক্ষরোপন কর্মরসূচী উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে নির্বাচিত এমপি নুরুল আমিন এমপি। এ-উপলক্ষ্যে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিশুদের জন্য খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন প্রজাতির ফুলগাছ রোপণ এবং চারপাশে ফলজ, ভেষজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নতুন ভবনটি আধুনিক সুবিধাসম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, মীরসরাইয়ে থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপি নুরুল আমিন এর নির্দেশনায় একটি সুন্দর ও সবুজ পরিবেশে শিক্ষার্থীদের বেড়ে ওঠার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে শিক্ষার্থীদের খেলাধুলা পরিবেশ তৈরি করা হয়েছে। বিভিন্ন ফুল গাছ, ফল গাছ, ভেষজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।