প্রকাশ :: ... | ... | ...

ছাত্রদলের উদ্যোগে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


সংযুক্ত ছবি

| ছবি: এম জাবেদ হোসাইন

মীরসরাই উপজেলার ‎১৪নং হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদলের উদ্যােগে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪নং হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত বড়ুয়া, সঞ্চালনা করে আবু ছায়েদ। অনুষ্ঠানে ‎প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিম উদ্দিন,মীরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনঞ্জামামুল হক ইমন এবং নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো: শামীম হোসাইন। এছাড়া ইউনিয়ন ছাত্রদল নেতাআশরাফ, সালাউদ্দিন,নাঈম সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।