| ছবি: এম জাবেদ হোসাইন
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মীসূচির অংশ হিসেবে ছাত্রশিবির কতৃক ঘুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ঘুমের শিকার ভিকটিমদের অবমাননা করা,অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষন ও নারীনির্যাতন সহ ঘৃন্য অপরাধ সংঘঠনের প্রতিবাদে রবিবার (১৪ জুন) সকালে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী নিজামপুর সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে মীরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল আরো উপস্থিত ছিলেন নিজামপুর সরকারি কলেজের সিনিয়র সহ-সভাপতি শামিম, ছাত্রদল নেতা,ইকবাল, মাসুম সহ কলেজের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল বলেন জামায়াতে ইসলামীর আমির এবং ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতারাসহ সব পর্যায়ের নেতা এবং জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সবাই একযোগে বলেছেন যে দেশে নাকি গুমের কালচার আবার শুরু হয়েছে। তিনি দাবি করেন, সরকারকে বিতর্কিত করতেই এই ঐক্যবদ্ধ প্রচারণা ছড়ানো হয়েছে। জামায়াত-শিবিরের উদ্দেশে রুবেল বলেন, ‘যারা বিগত দুই বছর প্রতিনিয়ত মবকে উসকানি দিয়েছে এবং সরাসরি মব তৈরি করেছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, যারা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে অনবরত প্রোপাগান্ডা, মিথ্যাচার এবং নোংরামিতে লিপ্ত আছে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি।’