| ছবি: এম জাবেদ হোসাইন
মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম পোলমোগরা গ্রামের পশ্চিম পোলমোগরা জামে মসজিদে দীর্ঘ ৬০ বছর ইমামের দায়িত্বে থাকা খন্দকার কামাল উদ্দিন কে (২৭ এপ্রিল) সোমবার বাদ আছর অবসরে বিদায়ী সংবর্ধনার মাধ্যমে সম্মান জানিয়েছে এলাকার জনসাধারণ ও মুসল্লিরা। সেইসঙ্গে ১ লাখ নগদ টাকা সম্মাননা ও ক্রেস্ট ইমামের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিম পোলমোগরা জামে মসজিদে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলের সদস্য জিয়াউর রহমান জিয়া, এনামুল হক ভূঁইয়া, সৈয়দ আহমদ লাতু, ফখরউদ্দিন খন্দকার, সহ-সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সহ সেক্রেটারি মনিরুল ইসলাম আজমির, আলতাব উদ্দিন সবুজ,শোভন, নাজমুল হাসান, কোষাধক্ষ্য সোলেমান,নুরুল ইসলাম ভুঁইয়া, মনজুরুল ইসলাম, দিদারুল আলম, সৈয়দ আহমদ, তাজুল ইসলাম মনা, আজম খান,মিনু, শহিদুল ইসলাম,জাবেদ,পুলিশ সাজেদ, সাহাব উদ্দিন, মাসুদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন, সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন বর্তমান পেশ ইমাম জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যে ইমাম সাহেবের দীর্ঘ নেক হায়াত কামনা, সুস্থ সুন্দর জীবন যাপনে দোয়া এবং ভুল-ত্রুটির জন্যে হুজুরের কাছে ক্ষমা চাওয়া হয়। এলাকাবাসীর সঙ্গে প্রবাসীদের বড় একটি অংশ অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে।