প্রকাশ :: ... | ... | ...

মীরসরাইয়ে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন


সংযুক্ত ছবি

| ছবি: এম জাবেদ হোসাইন

চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঘাদিয়া ইউনিয়নের আঞ্জুমেরনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে নির্বাচিত এমপি নুরুল আমিন । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সদস্য সচিব গাজি নিজাম, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ,মীরসরাই উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুছা,মহিলাদলের সহ প্রচার সম্পাদক নাসরিন আক্তার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী গঠনের নেতাকর্মী প্রমুখ। পাশাপাশি বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন প্রজাতির ফুলগাছ রোপণ এবং চারপাশে ফলজ, ভেষজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।