প্রকাশ :: ... | ... | ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে মালবাহী একটি লরি। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, গার্মেন্টসের মালামাল নিয়ে যশোর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মহাসড়কের পাশে উল্টে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে দুপুরে ক্রেন দিয়ে লরিটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে। পরে ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত লরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।