| ছবি: দৈনিক দেশের কথা
মীরসরাই উপজেলা কৃষকদলের উপজেলাব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী ২ ও ৫ নং ওয়ার্ডে ব্রহ্মপুত্র ছড়া ও খাল পরিষ্কার করেন উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন। এ সময় তিনি নিজে স্বশরিরে উপস্থিতি থেকে নেতাকর্মীদের নিয়ে খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করেন। উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন আমার রাজনৈতিক অভিভাবক মীরসরাই মাটি ও মানুষের নেতা নুরুল আমিন এমপি'র নির্দেশনায় উপজেলার বিভিন্ন খাল সংস্কারের উদ্যোগ নিয় সেই ধারাবাহিকতায় উপজেলার মায়ানী ইউনিয়নের ২য় ও ৫ নং ওয়ার্ডের খাল সংস্কার ও পরিষ্কার অভিযান কর্মসূচি পালন করি। এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ হাসান, ছাত্রনেতা শাহাদাত হোসেন সাগর, মিশু, সহ কৃষকদলের নেতাকর্মী প্রমুখ।