বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দল। শনিবার বাদে মাগরিব রাউজান সদর মুন্সিরঘাটস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জার সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মিটু, গোলাম কিবিয়া খোকন, এস এম রায়হান উদ্দিন মাসুম, আব্দুল হালিম সিকদার, জীবন খন্দকার, রাশেদুল ইসলাম, মোহাম্মদ জাবেদ, সাইফুদ্দিন রুবেল, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, আলমগীর, জাহাঙ্গীর হোসেন মাইকেল, ইখতিয়ার মেম্বার, মোহাম্মদ বাচা, আরমান, মোহাম্মদ সাইয়েম, বিএনপি নেতা জাবের হোসেন, তছলিম উদ্দিন, দিদারুল আলম ও জাহেদুল ইসলাম জীবনসহ নেতাকর্মীরা।