| ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ
জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ড শাখার সদস্য সচিব মোহাম্মদ নেজাম উদ্দিনকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় হয়রানি এবং আদালত থেকে জামিন নিয়ে ফেরার পথে অবৈধভাবে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের পৌর ১,২ ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়৷ রাউজান পৌরসভার গহিরা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী৷ স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ হোসেন চৌধুরী। সাহিদুল সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তসলিম উদ্দিন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম বাচা, জীবন খন্দকার, মোঃ সালাউদ্দিন, কে এম সোহেল, মীর মোহাম্মদ হাসান, মীর মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ মোয়াজ্জেম, কে এম কুতুব উদ্দিন, আব্দুল হামিদ, সুমন, হাসান, হান্নান, জাবের , জামাল দিদার, আলী আকবর, মোঃ আকবর, মোঃ মনজু, মোহাম্মদ গিয়াস , মোঃ লিয়াকত, আলী হোসেন, মোঃ সাজ্জাদ, মোঃ মোজাম্মেল, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সোহাগ সহ আরো অনেকেই।এসময় বক্তারা সম্প্রতি আরো দু'জন গ্রেফতারকৃত তরুণ দলের সহ সভাপতি মোঃ রাসেদ ও ছাত্রদল নেত মোন্নারও নিঃশর্ত মুক্তি দাবী করেন।