প্রকাশ :: ... | ... | ...

বিশিষ্ট সমাজসেবক পণ্ডিত শান্তিপদ আচার্য্যের মৃত্যুতে শোক


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা এবং সূর্যগিরি আশ্রমের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক পণ্ডিত শান্তিপদ আচার্য্য গত ২৩ মে সকাল ৯টা ৩০ মিনিটে নগরীর একটি হাসপাতালে স্ট্রোকজনিত কারণে দিব্যধাম প্রাপ্ত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বিকাল ৪টায় পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি গ্রামে তপন চৌধুরীর পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ি, বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদ, হারুণ ভাণ্ডার ওরশ এন্তেজামিয়া কমিটি, বিজয়ীনী মহিলা কমিটি, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখা, চট্টগ্রাম আচার্য সমিতি, বাগীশিক উত্তর জেলা সংসদ, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ উত্তর জেলা শাখা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা ও সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিষদ। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।