প্রকাশ :: ... | ... | ...

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র আহলে বাইতে রাসুল (দ.) ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও সংগঠনের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ জুন) রাতে শাখার সদস্য মুহাম্মদ মাসুদের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম। শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ফোরকানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিন, কাজী মুহাম্মদ আসলাম, রাউজান প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ কবির আহমদ, রশিদরপাড়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক জিকু, অর্থ সম্পাদক মুহাম্মদ মোবারক হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ । প্রথম অধিবেশন শেষে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিন। সমন্বয়ক কাজী মুহাম্মদ আসলামের পরিচালনায় কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মুহাম্মদ নূরুল ইসলামকে সভাপতি, মুহাম্মদ ফোরকানকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ কবির আহমদকে অর্থ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। শেষে মিলাদ, কিয়াম ও বিশ্ব শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী।