প্রকাশ :: ... | ... | ...

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার মাহফিল অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার সদস্য মোহাম্মদ শফির ব্যবস্থাপনায় বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)এর স্মরণে মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার পূর্ব রাউজান জরিপ আলী চৌধুরী বাড়িতে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা “ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ সাকিদুজ্জামান শফি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল হাকিম সেলিম।প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, কলমপতি শাখার সভাপতি মোহাম্মদ শাহেদ, সাধারণ সম্পাদক আনোয়ার সওদাগর, নাছির উদ্দিন, সেলিম উদ্দিন, শাহ্ আলম, সাইফুল, সজীবসহ সংগঠনের নেতৃবৃন্দ। জিকিরে সেমা পরিবেশন করেন শিল্পী মেহেদী হাসান। মিলাদ কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।