| ছবি: সংগ্রহীত
রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজানের সর্বস্তরের সচেতন যুব সমাজের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে গহিরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে গহিরা মাদ্রাসা এলাকা প্রদক্ষিণ করে গহিরা চৌমুহনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাঈম উদ্দিন মিনহাজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা যুবদল নেতা মো. রেওয়াজ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, যুবদল নেতা মুহাম্মদ মঞ্জু, ফরহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন, রাউজান পৌরসভা ছাত্রদল নেতা মো. জাহেদ, সাকিব, ছাত্রদল নেতা আইমন রিমন, রাউজান কলেজ ছাত্রদল নেতা রাসেল আল সামির, ইয়াকুব উদ্দিন আরিফ, তুহিন এবং গহিরা কলেজ ছাত্রদল নেতা সিমন, সাইফুল, সাইমন, জুনু ও রাইয়ান। বক্তারা তাদের বক্তব্যে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।