প্রকাশ :: ... | ... | ...

রাউজানে জাহান ও নূর জাহান বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা


সংযুক্ত ছবি

| ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

চট্টগ্রামের রাউজানে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে দুইটি বেকারির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ এর উপধারা ২ লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, ঢেউয়াপাড়া এলাকার জাহান বেকারীর মালিক মো. আবুল শাহ আলমকে ২৫ হাজার টাকা এবং মেসার্স নূর জাহান ফুড প্রোডাক্টসের মালিক মো. আরিফ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস। এছাড়া গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম সার্বিক সহযোগিতা করেন। মোবাইল কোর্ট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৭, রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।