প্রকাশ :: ... | ... | ...

রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে রাউজান শ্রমিক দলের শ্রদ্ধা


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাউজান উপজেলা ও রাউজান পৌরসভার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন। গতকাল রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উরকিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়তলী বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোতালেব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নাসির, রাঙ্গুনিয়া শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন আহমেদ।এসময় নবগঠিত রাউজান উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, সহ-সভাপতি মো. নাছির, নুরুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবের, যুগ্ম সম্পাদক আল মারুফ চৌধুরী, আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক অশোক বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর, দপ্তর সম্পাদক আলী আব্বাস, মো. জাহাঙ্গীর, মোহাম্মদ শাহেদ উপস্থিত ছিলেন। রাউজান পৌরসভা শ্রমিক দলের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আরিফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ লোকমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নজরুল, মোহাম্মদ রায়হান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান, পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক, সহ-সাধারণ সম্পাদক মো. জুয়েল, বিএনপির উপদেষ্টা এমদাত, উপজেলা শ্রমিক দল সদস্য শাহেদ, সেকান্দর, বাদশা, আশরাফ, শাহিন, মো. রফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।