| ছবি: সংগ্রহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুরে রাউজানের গহিরাস্থ গোলাম আকবর খোন্দকারের গ্রামের বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও মেজবানের আয়োজন করা হয়। রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকার।তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। তিনি আধুনিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা ধরে রাখতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিউল আলম চৌধুরী, উত্তর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সেলিম নুর, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল হুদা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জি এম মোর্শেদ, বিএনপি নেতা জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, কমলেন্দু শীল, এমদাদুল হক, দিদারুল আলম, আব্দুল মান্নান, মাহবুবুল আলম, আবু তাহের, সিরাজ চেয়ারম্যান, ফোরকান শিকদার, মো. ফারুক, বেদারুল আলম, সাবেক পৌর যুবদল সভাপতি মহিউদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন রাসেল, সাধারণ সম্পাদক মো. ছাবের, উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন ইরফান, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন রাকিব, শ্রমিক দল নেতা মো. আরিফ, আল মারুফ, যুবদল নেতা মো. পারভেজ, মো. সোহেল, মহিউদ্দিন, প্রীতম সরকার, মো. জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।