| ছবি: সংগ্রহীত
মাইজভাণ্ডারী বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা গোলাম মোস্তাফা মোহাম্মদ শায়েস্তা খান আল আযহারী (র.)-এর কবর জিয়ারত করতে আসেন আওলাদে রাসূল, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভাণ্ডারী (ম.)। শনিবার তিনি রাউজানের হলদিয়া ইউনিয়নের ইয়াছিননগর গ্রামে মরহুমের কবর জিয়ারত করেন। এসময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, রাউজান উপজেলার সমন্বয়ক মামুন মিয়া, নাজিমুদ্দিন কাল, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা সাজ্জাদ হোসেনসহ ভক্তবৃন্দ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।