শিরোনামঃ

রাউজানে সাংবাদিকের মাকে বসতঘরে ঢুকে মারধর, থানায় অভিযোগ

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের রাউজানে পূর্ববিরোধের জেরে বসতঘরে ঢুকে এক সাংবাদিকের মাকে লাঠিপেটা ও তার বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের করম আলী হাজীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মামলা করলে প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদের মা ভুক্তভোগী বানু আকতার (৫৫) রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে প্রতিবেশী মো. রুবেল, মো. রমজানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগে বানু আকতার উল্লেখ করেন, পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা গালিগালাজ করতে করতে মারধরের উদ্দেশ্যে তাদের বসতঘরে প্রবেশ করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মেয়ে সানজিদা আকতারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে তাকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL