শিরোনামঃ

দীর্ঘ ১৭বছর পর এলাকায়, এবার মেয়র পদে লড়বেন সাবেক ছাত্রনেতা রেজাউল রহিম আজম

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম। তার এ ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 
রেজাউল রহিম আজম রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের গণিহাজী বাড়ির মরহুম বজল আহম্মেদের ছেলে। তিনি ২০০৪ সালের ৫ নভেম্বর রাউজান পৌর কাউন্সিলর নির্বাচিত হন এবং সুনামের সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮৫ সালে রাউজান কলেজ থেকে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে ২০০১ সালে পৌর যুবদলের সভাপতি, ২০০৩ সালে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালে ঢাকা বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।


রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার কথা তুলে ধরে রেজাউল রহিম আজম বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের কারণে আমাকে দীর্ঘ ১৭ বছর নিজ এলাকা থেকে দূরে থাকতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে আমি একাধিক মামলা, হামলা, জেল-জুলুমসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছি। তবুও রাজপথের আন্দোলন থেকে কখনো সরে যাইনি।ছাত্রদের সঙ্গে থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।

তিনি আরও বলেন, অনেক সময় এলাকায় ফেরার চেষ্টা করলেও মিথ্যা মামলার কারণে হয়রানির শিকার হতে হয়েছে। ২০১৪ সালের আন্দোলনে গায়েবি মামলা, ২০২৩ সালে দুটি মিথ্যা মামলা এবং ২০০৭ সালে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে ১৪ মাস কারাগারে থাকতে হয়েছে। এই দীর্ঘ সময় ছিল অত্যন্ত কঠিন, তবে এলাকার মানুষের ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। 
তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়েও রাজনৈতিক বিরোধের কারণে তার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। “সুসময় আসার পরও ২০২৪ সালের ৫ আগস্টের পর আমার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়েছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য। তাই মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে রাউজান পৌরসভাকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করতে কাজ করব।তিনি নাগরিক সেবা নিশ্চিতকরণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন।


স্থানীয় বাসিন্দারা জানান, রেজাউল রহিম আজম একজন পরিচিত ও জনসম্পৃক্ত রাজনীতিবিদ। দীর্ঘদিন এলাকার বাইরে থাকলেও তিনি সবসময় সাধারণ মানুষের খোঁজখবর রেখেছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নীরবে সহযোগিতা করে গেছেন। তারা বলেন, দুঃসময়ে অনেক মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার প্রতি একটি আস্থার জায়গা তৈরি হয়েছে।
অনেক বাসিন্দার মতে, অতীতে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখতেন। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, দরিদ্রদের সহায়তা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে তার সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
তাদের আশা, তিনি নির্বাচিত হলে রাউজান পৌরসভায় নাগরিক সেবার মান উন্নয়ন এবং একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।


স্থানীয় বাসিন্দারা জানান, রেজাউল রহিম আজম একজন পরিচিত ও জনসম্পৃক্ত রাজনীতিবিদ। দীর্ঘদিন এলাকার বাইরে থাকলেও তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। তাদের মতে, অতীতে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অবকাঠামো উন্নয়ন, দরিদ্রদের সহায়তা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তাদের আশা, তিনি নির্বাচিত হলে রাউজান পৌরসভায় নাগরিক সেবার মান উন্নয়ন এবং একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL