| ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার জিয়া নগর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সংগঠনের নেতাকর্মীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা, বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা, রাউজান উপজেলা সাইবার দলের সভাপতি হাসান বাহাদুর, সাইফুদ্দিন রুবেল, নিজাম উদ্দিন চৌধুরী রিপন, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না ও মোহাম্মদ সাইমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।