প্রকাশ :: ... | ... | ...

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সর্তারকুল দায়রা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


সংযুক্ত ছবি

| ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সর্তারকুল দায়রা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সর্তারকুল এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন এডভোকেট মোহাম্মদ ইসহাক। সংগঠনের সভাপতি এস এম মুবিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মামুন মিয়া, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, যুবদল নেতা মানিক, মোহাম্মদ জাবেদ, মাওলানা মিনহাজ, জয়নাল কন্টাকটার, মো: সৌয়দ, মো:ছাবের, মো: শাহাদাত মো: বিল্লাল 'মোহাম্মদ মোশারফ, মোহাম্মদ জয়নাল, আবু তাহের, মো: সোহেল সলমান প্রমুখ। কর্মসূচিতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সর্তারকুল দায়রা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের রক্ষাকবচ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।তারা সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।